ঢাকাMonday , 17 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসের কবল থেকে মুক্ত দাবিক

Link Copied!

isisআন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে সিরিয়ার দাবিক শহর দখল করেছে তুর্কি সমর্থিত বিদ্রোহী বাহিনী। রোববার সকালে শহরটি দখল করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ভৌগলিকভাবে দাবিকের অবস্থান ততোটা গুরুত্বপূর্ণ না হলেও প্রতীকিভাবে এই শহরের তাৎপর্য অনেক। আইএসের প্রচারণায় বলা হয়েছে, কেয়ামতের আগে এই শহরটিতে মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের বড় রকমের একটি যুদ্ধ হবে এবং এই যুদ্ধে জয়ের মধ্য দিয়ে ইসলামের ঝাণ্ডা উড়বে। সন্ত্রাসী গোষ্টীটি তাদের তাদের অনলাইন ম্যাগাজিনের নামও রেখেছে এই দাবিক শহরের নামানুসারে।
হামজা ব্রিগেড নামে সিরিয়ার বিরোধীদের একটি গ্রুপের কমান্ডার সাইফ আবু বকর জানিয়েছেন, একেবারেই সামান্য প্রতিরোধের পর আইএস যোদ্ধারা দাবিক থেকে সরে গিয়ে দক্ষিণে তাদের দখলকৃত আল বাব শহরের দিকে চলে গেছে।
তিনি জানান, তুর্কি সেনাবাহিনী সমর্থিত বিদ্রোহীরা ২ হাজার যোদ্ধা, ট্যাংক ও গোলন্দাজ ইউনিট নিয়ে দাবিকে প্রবেশ করেছে।
তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, দাবিক ও এর কাছেই অবস্থিত আরশাক শহরে আন্তর্জাতিক জোট ও তুর্কি বিমানবাহিনী হামলা চালিয়েছে।
লন্ডনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএস শহর থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিয়েছে।