ঢাকাSunday , 16 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইলিশ ধরার অপরাধে ৫ জেলের কারাদণ্ড

Link Copied!

Arestচাঁদপুর প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে চাঁদপুরে ৫ জেলেকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে মেঘনা নদীতে মাছ ধরার সময় মতলব উত্তর থানা পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মুন্সীগঞ্জ জেলার বকচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. ফারুক (২৫), তার ভাই মো. জয়নাল (৩৫) ও মো. রাসেল (২০), একই গ্রামের মতিন ফকিরের ছেলে মো. রুবেল (২০) এবং হামিদ ফকিরের ছেলে মো. সালাউদ্দিন (২৫)।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার জানান, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরার অপরাধে তাদের দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।