রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় ওসমান গণি (২৫) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আমশো গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গণি উপজেলার ভদরখ- গ্রামের মৃত শামসুদ্দিন ম-লের ছেলে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, শনিবার সকালে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর একটি অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন যুবলীগ কর্মী ওসমান গণি।
পথে উপজেলার আমশো গ্রামে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ওসমান গণি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েগুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

