ঢাকাSaturday , 15 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মতিঝিলে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Link Copied!

deadনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে একটি ভবন থেকে পড়ে নুরুন নবী (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের ওরিয়েন্টাল ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়। নুরুন নবীর সহকর্মী দুলু মিয়া জানান, ওরিয়ন্টাল ভবনের ছয় তলায় সংস্কারের কাজ করছিল নুরুন নবী। এ সময় সে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।