ঢাকাFriday , 14 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে ১৭ জেলের কারাদণ্ড

Link Copied!

Arestমানিকগঞ্জ প্রতিনিধি : সরকারি নিয়ম অমান্য করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ইলিশ শিকার করার দায়ে ১৭ জেলেকে আটক করেছে পুলিশ। এরপর আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রুবিনা ফেরদৌস কারাদণ্ডের ওই রায় প্রদান করেন।
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ফরিদপুর সদর উপজেলার হারেজ শেখ (৩৮), আবুল ব্যাপারী (৩৪), মো. সামছু (৩২), মো. সাদেক (৩০), শেখ আলমগীর (৩৬), নিজাম শেখ (৩০), শহীদ শেখ (২০), ইউসুফ আলী (১৭), মজনু শেখ (৩৪), শেখ হামিদুল (৩২), আলেফ শেখ (২৫), শেখ আলম (৩২), খালেক শেখ (৩৫), হারুন শেখ (৩২), আমজাদ শেখ (২৮) এবং রাজবাড়ীরর গোয়ালন্দ উপজেলার হারেজ মোল্লা (৩২) ও মোতালেব খান (২৫)।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মুজিব উদ্দিন চৌধুরী আটক ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করেন।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার পদ্মা নদীর বেশ কয়েকটি পয়েন্টে নিয়ম অমান্য করে ইলিশ শিকারের সময় তাদেরকে আটক করা। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে আটক ব্যক্তিদেরকে হাজির করা হলে ইউএনও আটকদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।