ঢাকাFriday , 14 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে স্টিল মিলে অগ্নিকাণ্ডে ৪ শ্রমিক দগ্ধ

Link Copied!

fire-jনিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় স্টিল মিলে অগ্নিকাণ্ডে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন-আব্দুল খালেক (৬৫), ফজলুল হক (৫৫), নয়ন (২৫) ও মনির হোসেন (৪৫)।
শুক্রবার সকাল সাড়ে ৭টায় ফতুল্লায় রাজধানী স্টীল মিলে স্টিল গলানোর সময় এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে চার শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, আগুনে খালেকের শরীরের ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ফজলুলের ৫৫ শতাংশ, নয়নের ২৫ শতাংশ এবং মনিরের ৪৫ শতাংশ শরীর পুড়ে গেছে।