ঢাকাThursday , 13 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পতিতা হওয়ার গল্প

Link Copied!

innerবিনোদন ডেস্ক : বাবা-মায়ের মৃত্যুর কিছুদিন পরই বানের জলে ভেসে যায় ভিটেবাড়ি। এমন অবস্থায় অসহায় হয়ে পড়ে বিউটি। কোনো উপায় না পেয়ে জীবিকার তাগিদে ঢাকায় চলে আসে সে। ঢাকায় এসে প্রথম রাস্তায় রাস্তায় ফুল বিক্রি, পরে যাত্রা দলে নাচ শুরু করে। সেখানে পরিস্থিতির স্বীকার হয়ে যেতে হয় পতিতা পল্লীতে।
পতিতা পল্লীতে টাকার বিনিময়ে বিভিন্ন লোকের মনোরঞ্জন করে বিউটি। এভাবেই কেটে যায় তার জীবন। তবে এটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়, ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ শিরোনামের চলচ্চিত্রে এমন দৃশ্য দেখা যাবে। এতে বিউটি চরিত্রে অভিনয় করেছেন নবাগত ক্যামেলিয়া রাঙা।
মিজানুর রহমান লাবু পরিচালিত এ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন ক্যামেলিয়া। তার ডাক নাম সুমি। চুয়াডাঙ্গার মেয়ে সুমি চলচ্চিত্রে পা রাখার পর পরিচালক তার নাম রাখেন ক্যামেলিয়া রাঙা। এরপর মিডিয়াতে এ নামেই পরিচিত সে।
ছোটবেলা থেকে চুয়াডাঙ্গায় বড় হয়েছেন ক্যামেলিয়া। সেখানেই তিনি গ্র্যাজুয়েশন শেষ করেন। এরপর চলচ্চিত্রে অভিনয় করবেন বলেই ঢাকায় এসে নাচ শিখেন তিনি। বর্তমানে ঢাকার মনিপুরী পাড়ায় থাকেন। এর আগে বিভিন্ন পণ্যের স্টিল বিজ্ঞাপনের মডেল হয়েছেন। মাঝে একটি খন্ড নাটকেও কাজ করেছেন এই অভিনেত্রী।
পরিচালক মিজানুর রহমান লাবু ‘নুরু মিয়া ও তার ড্রাইভার’ সিনেমার জন্য নতুন একজন মেয়ে খুঁজছিলেন। হঠাৎ তিনি ক্যামেলিয়ার সন্ধান পান। এরপর তার সঙ্গে দেখা করেন। দুজনের কথা ও কাজ মিলে যাওয়ায় তারা কাজে নেমে পড়েন তিনি। এভাবেই রুপালি জগতে পা রাখেন ক্যামেলিয়া। তবে এখন থেকে নিয়মিত চলচ্চিত্রে কাজ করে যেতে চান ক্যামেলিয়া।
camelia
যাদুর কাঠি মিডিয়া প্রযোজিত এ সিনেমায় ক্যামেলিয়ার পাশাপাশি নাম ভূমিকায় অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এ চলচ্চিত্রে আরো অভিনয় করছেন- শাহাদাৎ হোসেন, এস এম মহসিন, শিমুল খান, মাহমুদ, মিলি মুন্সি, পপি কুজুরসহ অনেকে।
গত ১৮ নভেম্বর রাজধানীর একটি রেস্তরাঁয় এ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন মিজানুর রহমান লাবু। ইতিমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। খুব শিগগিরই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।