ঢাকাThursday , 13 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়াংখেড়ে বিতর্ক থেকে শাহরুখকে অব্যাহতি

Link Copied!

sharukhবিনোদন ডেস্ক : ২০১২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিরাপত্তাকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন শাহরুখ খান।
এ অভিনেতার বিরুদ্ধে কোনো ‘লক্ষ্যণীয় অপরাধ’ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছেন মু্ম্বাইয়ের একটি ম্যাজিস্ট্রেট আদালত। মুম্বাই পুলিশের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সম্প্রতি আদালতে একটি প্রতিবেদন জমা দেয় পুলিশ। সেখানে বলা হয়েছে, ‘তদন্তের পর, এটা পাওয়া গেছে যে, কোনো লক্ষ্যণীয় অপরাধ সংঘটিত হয়নি।’
২০১২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুম্বাই ইন্ডিয়ানস এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচে নিরাপত্তাকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগে শাহরুখ খানের বিরুদ্ধে একটি পিটিশন ফাইল করা হয়। যদিও তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছিলেন এ অভিনেতা।
এ ঘটনায় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন শাহরুখ খানের ওপর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করে। যদিও গত বছর এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।