ঢাকাThursday , 13 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইফোন ৭ আনল গ্রামীণফোন

Link Copied!

iphone7বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : গ্রাহকদের জন্য গ্রামীণফোন নিয়ে এলো এখন পর্যন্ত সেরা ও সর্বাধুনিক প্রযুক্তির আইফোন- ‘আইফোন ৭’ এবং ‘আইফোন ৭ প্লাস’।
আগামী ২০ অক্টোবর, বৃহস্পতিবার থেকে গ্রামীণফোনের মাধ্যমে গ্রাহকরা ‘আইফোন ৭’ এবং ‘আইফোন ৭ প্লাস’ কিনতে পারবেন।
আইফোনের এ মডেল দু’টিতে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা এবং আগের সব আইফোনের চেয়ে উন্নত ব্যাটারি লাইফ। এমনকি আইফোনের সর্বাধুনিক এ মডেল দু’টি প্রথমবারে মতো অ্যাপলের পানি ও ধুলা প্রতিরোধক আইফোন।
আগামী ১৪ অক্টোবর, শুক্রবার থেকে গ্রাহকরা গ্রামীণফোনের ওয়েবসাইট www.grameenphone.com-এ গিয়ে ‘আইফোন ৭’ এবং ‘আইফোন ৭ প্লাস’ অগ্রিম বুকিং দিতে পারবেন। আইফোন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.apple.com/iphone।