ঢাকাWednesday , 12 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অশ্বিনের রাজত্ব পুনরুদ্ধার

Link Copied!

ashinস্পোর্টস ডেস্ক : হারানো রাজত্ব পুনরুদ্ধার করলেন রবিচন্দ্রন অশ্বিন। ডেল স্টেইনকে হটিয়ে আবারও বোলারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ভারতীয় স্পিনার। গত কয়েক মাস ধরেই বোলারদের শীর্ষস্থান নিয়ে বেশ লড়াই চলছে।
গত জুলাইয়ে শীর্ষে উঠেছিলেন অশ্বিন। এরপর এক নম্বর হয়েছিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তাকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার স্টেইন। এবার তিন থেকে আবার শীর্ষে ফিরলেন অশ্বিন।
ঠিক ৯০০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন অশ্বিন। ২০০০ সাল থেকে মাত্র পঞ্চম বোলার হিসেবে ৯০০ পয়েন্ট ছোঁয়ার কৃতিত্ব দেখালেন এই অফ স্পিনার। বাকি চারজন- স্টেইন, ভার্নন ফিল্যান্ডার, শন পোলক, গ্লেন ম্যাকগ্রা ও মুত্তিয়া মুরালিধরন।
মঙ্গলবার শেষ হওয়া টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে বড় অবদান রাখেন অশ্বিন। ভারতীয় স্পিনার শেষ টেস্টে ১৩ উইকেটসহ তিন ম্যাচে নেন ২৭ উইকেট। সেটিরই পরস্কার পেলেন ৩৯ টেস্টে ২২০ উইকেট নেওয়া ৩০ বছর বয়সি স্পিনার।
ব্যাটসম্যানদের র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। পরের তিনটি স্থানে যথাক্রমে জো রুট, হাশিম আমলা ও ইউনিস খান। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
ইন্দোর টেস্টের ১৮৮ রানের ইনিংস খেলা ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ছয় নম্বরে অবস্থান করছেন। চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।