ঢাকাWednesday , 12 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরোদমে অনুশীলনে মেসি

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : গত মাসে কুঁচকিতে চোট পেয়েছিলেন। এরপর থেকেই মাঠের বাইরে লিওনেল মেসি। তিন সপ্তাহ পর বুধবার বার্সেলোনায় পুরোদমে অনুশীলন শুরু করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এদিন মেসির অনুশীলনে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব বার্সেলোনা।
মেসির সঙ্গে হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিও।
মেসি অনুশীলনে ফিরলেও এখনই তিনি ম্যাচ খেলার জন্য ফিট নন। লা লিগায় আগামী শনিবার ন্যু ক্যাম্পে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে খেলবে লুইস এনরিকের দল।
গত মাসে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ১-১ গোলে ড্র ম্যাচে কুঁচটিতে চোট পেয়েছিলেন মেসি। এর ফলে জাতীয় দলের সবশেষ দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও খেলতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাকে ছাড়া দুই ম্যাচেই হতাশা সঙ্গী করে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। একটি ম্যাচ হয়েছে ড্র, অন্যটি তারা হেরেছে।