ঢাকাTuesday , 11 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার আহ্বান রাষ্ট্রপতির

Link Copied!

addul-hamidনিউজ ডেস্ক : সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে সবাইকে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঐক্য, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের মানুষের ঐতিহ্য বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিজয়া দশমীতে হিন্দু সম্প্রদায়কে অভিনন্দন জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘পূজা পার্বনসহ অন্যান্য উৎসব বাংলার শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতির গভীর থেকে উৎসারিত। তাই উৎসব ধর্মের গণ্ডিতে কখনো আবদ্ধ থাকেনি। ধর্ম সম্প্রদায়ের, কিন্তু উৎসব সর্বজনীন।’
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, ধর্মান্ধ ও কুসংস্কার মুক্ত থাকুক দেশ ও জাতি এ প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম ও ধর্মমন্ত্রী মতিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ধ্রবেশানন্দ মহারাজসহ হিন্দু নেতারা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারও রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ ছাড়া ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।