অর্থনীতি ডেস্ক : ব্যাংক-বিমা ও অন্যান্য সরকারি অফিসের মতো আগামীকাল ১১ অক্টোবর, মঙ্গলবার ও পরের দিন ১২ অক্টোবর, বুধবার দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে। আগামীকাল শারদীয় দুর্গা পূজা ও পরশুদিন পবিত্র আশুরা উপলক্ষ্যে সরকারি ছুটি। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী দুইদিন ডিএসই ও সিএসইতে অফিশিয়াল কার্যক্রমের পাশাপাশি লেনদেনও বন্ধ থাকবে। আগামী ১৩ অক্টোবর, বৃহস্পতিবার থেকে আবার আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

