ঢাকাSaturday , 8 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত অডিট ফার্ম নিয়োগে অনুমতি লাগবে

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা ও রপ্তানি ভর্তুকি প্রদানের কেসসমুহে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ও সংশ্লিষ্ট ব্যাংক নিয়োজিত অডিট ফার্মের অতিরিক্ত ফার্ম নিয়োগে অনুমতি নিতে হবে। অন্যান্য প্রযোজ্য খাতেও এ নির্দেশনা প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্ববর্তী বছরগুলোর মতো চলতি ২০১৬-২০১৭ অর্থবছরেও নগদ সহায়তা ও রপ্তানি ভর্তুকির কেসসমূহ বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক নিয়োজিত অডিট ফার্ম দ্বারা অডিট করানো যাবে।
তবে অডিট কার্য দ্রুত সম্পাদনের লক্ষ্যে অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখপূর্বক বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে।
নির্দেশনায় ২০১৪ সালের ২৯ জুন জারি করা এফইপিডি (রপ্তানি নীতি)২৯১/২০১৪-১৩ শীর্ষক প্রজ্ঞাপনটি অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে।