ঢাকাThursday , 6 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় টেস্টে ছিটকে পড়েছেন ভুবনেশ্বর

Link Copied!

kumerস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ভারতের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন ভুবনেশ্বর কুমার। পিঠের ইনজুরির কারণে ইনডোরে তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় ডানহাতি এ পেসার।
কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাঁচটি উইকেট পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। ইডেন গার্ডেনে ভারতের ১৭৮ রানের জয়ে এটি দারুণ ভূমিকা রেখেছে। প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ছয় উইকেট নেন তিনি। ফলে ১১২ রানে লিড নিতে পারে স্বাগতিকরা। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।
তবে ইনজুরির কারণে কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে পড়েছেন তিনি। আগামী ৮ অক্টোবর সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে স্বাগতিকরা। অবশ্য প্রথম দুই টেস্টে জিতে তিন ম্যাচ সিরিজে ইতিমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বিরাট কোহলির ভারত। ভুবনেশ্বর কুমারের অনুপস্থিতিতে শারদুল ঠাকুরকে দলে ডেকেছেন নির্বাচকরা।
ভারতীয় দলে অভিষেকের অপেক্ষায় রয়েছেন শারদুল ঠাকুর। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজে স্কোয়াডে থাকলেও শেষপর্যন্ত মাঠে নামতে পারেননি তিনি। তবে ভুবির ইনজুরিতে এবার কপাল খুলে যেতে পারে তার।