ঢাকাThursday , 6 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেডিক্যাল ভর্তি পরীক্ষার বিধান চ্যালেঞ্জ করে রিট

Link Copied!

Medicelনিজস্ব প্রতিবেদক : মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ রাখার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিট আবেদনে, ২০১৬ সালের ২৯ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত ভর্তি বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ২, ৬, ৭ ও ৮ অবৈধ ঘোষণা করার আরজি জানানো হয়েছে। এ ছাড়া মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ কেটে নেওয়া হয়, এটি অবৈধ ঘোষণার জন্য রুল চাওয়া হয়েছে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, লিখিত পরীক্ষায় পাস নম্বর বাড়ানোর ফলে অনেক শিক্ষার্থী মেডিক্যাল ভর্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ-৮ প্রাপ্ত শিক্ষার্থীরা মেডিক্যাল পরীক্ষায় অংশ নিতে পারত। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে মোট জিপিএ-৮ এর স্থলে জিপিএ-৯ করায় অনেক মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারছেন না। স্বাস্থ্যসচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সাতজনকে রিটে বিবাদী করা হয়েছে।