ঢাকাTuesday , 4 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

Link Copied!

RMCরাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা ওয়ার্ডের সামনে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকালে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত ওই রোগীর নাম সলেমান আলী (৬০)। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার রাজারপাড়া গ্রামের মৃত লালচাঁন ম-লের ছেলে।
সলেমান আলীর ছোট ভাই আবুল কালাম জানান, মঙ্গলবার রাতে তার ভাই হৃদরোগে আক্রান্ত হন। এরপর ভোর সাড়ে ৪টার দিকে তাকে রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ভেতরে জায়গা না পাওয়ায় তাকে ওয়ার্ডের সামনে বারান্দায় রাখা হয়। কিন্তু কোনো চিকিৎসকই তার ভাইকে ঠিকমতো দেখছিলেন না। এতে সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।  মারা যাওয়ার পর তাকে অক্সিজেন দেওয়া হয়।
ওই ওয়ার্ডে চিকিৎসাধীন একাধিক রোগীর স্বজনরা জানান, এ ঘটনায় মৃত রোগীর স্বজনরা ওয়ার্ডের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ওই ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসককে অবরুদ্ধ করারও চেষ্টা করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে লাশ নিয়ে তাদের দ্রুত বাড়ি পাঠিয়ে দেয়।
জানতে চাইলে ওই ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক মেডিসিন ইউনিটের প্রধান ও রামেকের সহযোগী অধ্যাপক খলিলুর রহমান জানান, রোগীর মৃত্যু হয়েছে। তবে এ নিয়ে স্বজনরা বিক্ষোভ করেছেন কিনা তা তার জানা নেই।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ-খবর নিয়ে চিকিৎসকের কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।