ঢাকাMonday , 3 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘চুপি চুপি প্রেম’ করছেন শাকিব-পরী

Link Copied!

SAKIB-PORIবিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির সঙ্গে চুপি চুপি প্রেম করছেন চিত্রনায়ক শাকিব খান। কিছুদিন ধরে তারা কক্সবাজারে অবস্থান করছেন। সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন আর জমিয়ে প্রেম করছেন। তবে এ সবই সিনেমার গল্পের প্রয়োজনে।
শফিক হাসানের ‘ধূমকেতু’ সিনেমার ‘চুপি চুপি প্রেম’ শিরোনামের গানের দৃশ্যধারণে অংশ নিয়েছেন শাকিব-পরী। গত ১ অক্টোবর থেকে তারা এ গানের শুটিং করছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন খেয়া ও ইমরান। গানটির নৃত্য পরিচালনা করেন মাসুম বাবুল। তাছাড়া এ জুটি কক্সবাজারে আরো একটি গানের শুটিং করবেন বলেও নির্মাতা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে পরিচালক শফিক হাসান বলেন, ‘‘ধূমকেতু’ সিনেমার শুধু দুইটি গানের শুটিং বাকি ছিল। গত ১ অক্টোবর থেকে এ গানগুলোর শুটিং শুরু করেছি। এছাড়া সিনেমার সকল কাজ ইতোমধ্যে শেষ করেছি। চলতি বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’’
মুন্নি প্রোডাকশনের ব্যানারে ত্রিভুজ প্রেমের কাহিনি নির্ভর সিনেমাটিতে শাকিব-পরী ছাড়াও অভিনয় করেছেন, তানহা, রেবেকা, অমিত হাসান, দিতি ও আলিরাজসহ অনেকে।
সিনেমাটিতে ছয়টি গান থাকছে। এ ছাড়া একটি আইটেম গানও রয়েছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন, আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কিশোর, খেয়া, পিংকি, জোজো (ভারত)। সিনেমার চিত্রনাট্য, কাহিনি ও সংলাপ লিখেছেন মুনির রেজা।
২০১৪ সালের জুন মাসে শাকিব খানের পুবাইলের বাড়িতে শুভ মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। তারপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যাধারণের কাজ হয়েছে।