ঢাকাMonday , 3 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে ইটভাটা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderমেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী পৌরসভায় আবুল খায়ের (৩৮) নামে এক ইটভাটা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। সোমবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আবুল খায়ের থানাপাড়ার মৃত মুক্তার হোসেনের ছেলে। পূর্বশত্রুতা ও চাঁদার দাবিতে এই হত্যার ঘটনা ঘটেছে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
আবুল খায়েরের ভাই গাংনী পৌর বিএনপির প্রাক্তন সভাপতি ইনসারুল হক বলেন, ‘রাতে তাদের রড-সিমেন্টের দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আবুল খায়ের। বাড়ির কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় খায়েরকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, চাঁদার দাবিতে সন্ত্রাসী কানা বাবু ও তার লোকজন আবুল খায়েরকে কুপিয়ে হত্যা করেছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।