ঢাকাSunday , 2 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে বিকাশকর্মীকে মারধর করে টাকা ছিনতাই

Link Copied!

pitanoমানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে সম্রাট দেবনাথ (২৫) নামে এক বিকাশকর্মীকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।রোববার দুপুর ১টার দিকে উপজেলার তেরশ্রী মোড়ে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ওই কর্মীর কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।বিকাশের জেলা হিসাবরক্ষক সোহেল রানা বলেন, দুপুরে ওই কর্মী ঘিওরের পয়লা এলাকা থেকে তেরশ্রী বাজারে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ যুবক তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়।ঘিওর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।