ঢাকাSunday , 2 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ট্রাকচাপায় এসআই নিহত

Link Copied!

Accidentরাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ট্রাকচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এসআইয়ের নাম আজাহার আলী (৫৮)। তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্স (আরআরএফ) হিসেবে কর্মরত ছিলেন। আর এক বছর চাকরির মেয়াদ ছিল তার।
নিহত এসআই আজাহারের গ্রামের বাড়ি জেলার বাগমারা উপজেলার ভানচিপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ওয়াহেদ আলী।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, এসআই আজাহার আলী মোটরসাইকেল নিয়ে সকালে কাশিয়াডাঙা এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, নিহত এসআইয়ের লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা আছে। আর নগরীর শাহ মখদুম থানা-পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।