বিনোদন ডেস্ক : আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থন করছেন পপ তারকা কেটি পেরি। এবার হিলারির সমর্থন জোগাতে নগ্ন তিনি। ৩১ বছর বয়সি এ গায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, একটি জিমনেসিয়ামে তৈরি পোলিং স্টেশনে নগ্ন কেটি পেরি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কেটি পেরি নগ্ন হয়ে ভোট দিচ্ছেন।’
মাইক্রোব্লগিং সাইট টুইটারে অন্য একটি টুইটে তিনি লিখেছেন, ‘বিশ্ব পরিবর্তনের জন্য আগামীকাল আমি আমার শরীর টোপ হিসেবে ব্যবহার করব।’
হিলারি ক্লিনটনের অন্যতম প্রধান তারকা সমর্থক কেটি পেরি। আইওয়া ক্যাম্পেইনের সময় হিলারির সঙ্গে যোগ দিয়েছিলেন এ পপ তারকা। এমনকি গত জুলাইয়ে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেশনে পারফর্মও করেছিলেন তিনি।

