ঢাকাSaturday , 1 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Link Copied!

rail-eগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের জয়দেবপুর জংশনে তুরাগ ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে রেল পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে সাদা-কালো ট্রাউজার ও কালো গেঞ্জি রয়েছে।
জদেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, ঢাকা যাওয়ার জন্য তুরাগ ট্রেনটির ইঞ্জিন জয়দেবপুর জংশনে ঘুরানো হচ্ছিল। মাইক্রোফোন কানে দিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি রেল লাইন ধরে হাঁটার সময় ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।