ঢাকাSaturday , 1 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ৪ ডাকাত আটক

Link Copied!

Handcuffবাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল থেকে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার রণসেন গ্রামের খলিলুর রহমানের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেন।
আটককৃতরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার আমির আলীর ছেলে মোতাচ্ছিন খান (৫২), রামপাল উপজেলার ভরসাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল কাদের (২৭), সদর উপজেলার কালিয়া গ্রামের শেখ আবু সুফিয়ানের ছেলে সুমন হোসেন (৩২) ও একই গ্রামের শেখ আসাদুর রহমানের ছেলে শেখ রবিউল ইসলাম (৩০)।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলায়েত হোসেন বলেন, ‘শনিবার ভোরে ৪-৫ জন ডাকাত রণসেন গ্রামের খলিলুর রহমানের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩০ হাজার টাকা ও চার ভরি সোনার গহনা লুট করে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর খলিলুর রহমান চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন চারদিক ঘিরে ফেলে চারজনকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে সেখানে গিয়ে চারজনকে আটক করে পুলিশ।