ঢাকাSaturday , 1 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় ডাকাতের গুলিতে জেলে নিহত

Link Copied!

Guliভোলা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলার চর জমিরশাহ এলাকায় মেঘনা নদীতে ডাকাতের গুলিতে কামাল নামে এক জেলে নিহত হয়েছেন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রুবেল, নয়ন, জুয়েল, সাইফুল, হোসেন ও মহিউদ্দিন নামে ৬ জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়া ইউসুফ, ইউনুছ, নূরে আলম, রহমান, রুহুল আমিন নামে ৫ জেলেকে অপহরণ করেছে ডাকাতরা।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসেন বলেন,‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’