ঢাকাSaturday , 1 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরোটিক গল্প লিখবেন পামেলা

Link Copied!

pamela_andersonবিনোদন ডেস্ক : ইরোটিক গল্প লিখবেন প্লেবয় ম্যাগাজিনের মডেল এবং ‘বেওয়াচ’ খ্যাত হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। কিছুদিন আগেই পামেলা দাবি করেছিলেন পার্নোগ্রাফি সমাজকে ধ্বংস করছে। এবার পামেলা জানালেন, ইরোটিক ফিকশন লেখিকা হিসেবে তিনি ক্যারিয়ার বেছে নেবেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ফিমেলফার্স্ট।
এ প্রসঙ্গে পামেলা বলেন, ‘আমি সব সময় ইরোটিক ছোট গল্প লিখতে চেয়েছি। মানুষ বলে আমি এটি পারব। সবাই বলে যৌন উত্তেজক গল্প আমি খুব ভালো বলতে পারি।’
সাবেক প্লেবয় মডেল জানিয়েছেন, ম্যাগাজিনে নগ্নভাবে পোজ দেওয়ার কারণে তিনি তার অতীতের ভয়াবহ অভিজ্ঞতাগুলো ভুলতে পেরেছেন এবং তার জীবন এবং শরীরের ওপর নিয়ন্ত্রণ নিতে পেয়েছেন।
এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি যখন প্রথম প্লেবয় ম্যাগাজিনে পোজ দিই এবং লস অ্যাঞ্জেলেসে কাজ শুরু করি, তখন নিজের মতো করে জীবনযাপন করতাম। এটা আমাকে একজন মেয়ে হিসেবে অনেক শক্তি দিয়েছিল। আমি তখন খুব লাজুক ছিলাম। কিন্তু যখন লজ্জা ভাঙতে পারি তখন মনে হয়েছিল- আমি স্বাধীন। তখন রাস্তা দিয়ে নগ্ন হয়ে হেঁটে যেতেও কোনো সমস্যা হয়নি।’
কিছুদিন আগে সাবেক পর্নো তারকা এবং বলিউড অভিনেত্রী সানি লিওন ইরোটিক গল্প লিখেছেন। তা ই–বুক আকারে প্রকাশ পেয়েছে সানির প্রাপ্তবয়ষ্ক গল্পের সংকলন। এবার সানির পথে হাঁটছেন পামেলা। তবে এখনো পামেলার প্রকাশনা সংস্থা ঠিক হয়নি।