ঢাকাSaturday , 1 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬০ দেশে মুক্তি পায়েছে ধোনির বায়োপিক

Link Copied!

DHONIবিনোদন ডেস্ক : ভারতের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি। বিশ্বের ৬০টি দেশে প্রায় সাড়ে চার হাজার পর্দায় মুক্তি পেতে পায়েছে সিনেমাটি।
এ প্রসঙ্গে ফক্স স্টার স্টুডিওর সিইও এবং এ সিনেমার প্রযোজক বিজয় সিং এক বিবৃতিতে বলেন, ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি যে কোনো ভারতীয় সিনেমা হিসেবে ভারতে এবং আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে। এটি তামিল এবং তেলেগু ভাষায় ডাবিং করা কোনো হিন্দি সিনেমা হিসেবেও সবচেয়ে বড় পরিসরে মুক্তি পাচ্ছে।
তিনি আরো বলেন, ‘বিশ্বজুড়ে সিনেমাটি নিয়ে অভূতপূর্ব চাহিদা এবং সকল ভাষায় সিনেমাটি সময়মতো পৌঁছানোর জন্য পাঞ্জাবী এবং মারাঠি ভাষায় এটি মুক্তি দেওয়া হচ্ছে না।’
সিনেমাটির অন্য আরেক প্রযোজক ইন্সপায়ার্ড এন্টারটেইনমেন্টের অরুন পান্ডে বলেন, ‘আমরা অত্যান্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, সিনেমাটি ভারতীয় সিনেমা হিসেবে সবচেয়ে বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে এবং বিশ্বের ৬০ টি দেশে এটি মুক্তি দেওয়া হয়।’
তিনি আরো বলেন, ‘এই প্রথম কোনো সিনেমা এত বড় পরিসরে মুক্তি দেওয়া হচ্ছে, সুতরাং ডাবিং করতে কত সময় লেগেছে তার হিসেব করা হয়নি।’
মহেন্দ্র সিং ধোনির জীবনের অজানা অধ্যায় নিয়ে বলিউড পরিচালক নীরাজ পান্ডে নির্মাণ করেছেন এম.এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি শিরোনামের সিনেমাটি।
এতে দেখা যাবে, ভারতীয় রেলে চাকরি করা থেকে শুরু করে, ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হয়ে ওঠা, প্রেম থেকে শুরু করে ধোনির জীবনের নানা উত্থান-পতনের বিভিন্ন মুহূর্তকে।
সিনেমায় ধোনি চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তোলার দায়িত্ব পালন করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এছাড়া সিনেমায় ধোনির বোনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ভূমিকা চাওলা এবং স্ত্রী সাক্ষীর চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। অনুপম খেরকে দেখা যাবে ধোনির বাবার ভূমিকায়। ফক্স স্টার স্টুডিওস এবং ইন্সপায়ার্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পায়েছে ৩০ সেপ্টেম্বর।