ঢাকাSaturday , 1 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভুল করে ক্যাটরিনাকে ‘কাপুর’ সম্বোধন

Link Copied!

katrinaবিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক এক সময় সকলের মুখে মুখে ছিল। শোনা গিয়েছিল, নিজের নামের শেষে ‘কাপুর’ টাইটেল যোগ করতে চেয়েছিলেন তিনি। রণবীর-ক্যাটরিনা সম্পর্ক এখন অতীত। তবে এবার ক্যাটরিনাকে ভুল করে ‘কাপুর’ সম্বোধন করলেন ব্রিটিশ রকব্যান্ড কোল্ডপ্লে’র ভোকালিস্ট এবং পিয়ানিস্ট ক্রিস মার্টিন।
গত শনিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
এদিকে আগামী ১৯ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে ‘ইন্ডিয়া গ্লোবাল সিটিজেন কনসার্ট’। সেখানে বলিউডের কোন কোন তারকা থাকবেন তার ঘোষণা দেন ক্রিস মার্টিন। আমির খান, অমিতাভ বচ্চন, এ. আর. রহমানের নাম ঘোষণার পর ক্যাটরিনা কাইফের নামের সঙ্গে ভুল করে ‘কাপুর’ সম্বোধন করেন তিনি।
উইজক্যাফট ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রযোজনায় ‘ইন্ডিয়া গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে’ আরো পারফর্ম করবেন-হিপ হপ লিজেন্ড জে জেড, রণবীর সিং, ফারহান আখতার, অর্জুন কাপুর, শ্রদ্ধা কাপুর, শংকর-এহসান-লয়, অরিজিৎ সিং এবং মোনালি ঠাকুরসহ অনেকে।