ঢাকাSaturday , 1 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই বছর ধরে প্রেম করছি

Link Copied!

shweta-basu-prasaবিনোদন ডেস্ক : ভারতের আলোচিত অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। দীর্ঘ দুই বছর ধরে প্রেম করছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। পরিচালক রোহিত মিত্তলের সঙ্গে প্রেম করছেন শ্বেতা। এ খবর অনেকদিন ধরেই চাউর হয়েছে। তবে এই সাক্ষাৎকারে রোহিতের কথা শ্বেতার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, গত দুই বছর ধরে আমরা প্রেম করছি। আমরা আমাদের সম্পর্ক উপভোগ করছি।’ তবে এখনই বিয়ের কথা ভাবছেন না বলেও জানিয়েছেন শ্বেতা।
পরিচালক রোহিত মিত্তলের সঙ্গে ফ্যান্টম সিনেমার অফিসে দেখা হয় শ্বেতা বসু প্রসাদের। জানা গেছে, অনুরাগ কাশ্যপ তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। এমনকি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরীতেও সাহায্য করেছেন অনুরাগ।
মাত্র ১১ বছর বয়সে হিন্দি সিনেমা মাকড়ি-তে প্রথম অভিনয় করেন শ্বেতা। চুন্নি ও মুন্নির দ্বৈত চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার লাভ করেন।
২০০৫ সালে ইকবাল ও ২০০৬ সালে ডরনাজরুরিহ্যায় সিনেমার সুবাদে বলিউডের স্বীকৃতি পান শ্বেতা। পাশাপাশি টিভি সিরিয়ালেও অভিনয় করেন। এরপর তেলেগু সিনেমায় ডাক পেয়ে হায়দরাবাদ পাড়ি দেন শ্বেতা এবং সেখানে বিভিন্ন সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।