নাটোর প্রতিনিধি : নাটোরের সদর উপজেলায় পানিতে ডুবে জিম খাতুন (৮) ও জাকিয়া সুলাতানা (১২) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার পৃথক এই ঘটনা ঘটে। নিহত জিম খাতুন লক্ষীপুর ইউনিয়নের খোলাবাড়িয়া চৈড়িগ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে এবং জাকিয়া সুলতানা একই ইউনিয়নের খামার খোলাবাড়িয়া গ্রামের আতিকুর রহমানের মেয়ে।
এলাকাবাসী জানান, শুক্রবার জিম খাতুন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় সবার অজান্তে পুুকরে ডুবে যায়। পরে বাড়ির লোকজন জিমের খোঁজ করতে থাকলে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। জিম খাতুন স্থানীয় মাদ্রাসায় পড়াশুনা করত।
অন্যদিকে শুক্রবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জাকিয়া সুলতানা নামে অপর এক শিশুর মৃত্যু হয়।

