ঢাকাFriday , 30 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দৈনিক পাঞ্জেরী
September 30, 2016 11:21 pm
Link Copied!

railনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ট্রেনে কাটা পড়ে মো. ইসমাইল হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর খিলক্ষেত রেলক্রসিয়ে এ ঘটনা ঘটে। ইসমাইলের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের চরপাড়ায়। সে মোরাপাড়া ডিগ্রি কলেজর শিক্ষার্থী। তার বাবার নাম আসাদুল্লাহ।
মৃত্যুর ঘটনা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খিলক্ষেত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ইসমাইলের দুই পা কেটে যায়। পরে আহত অবস্থায় ঢামেকে নিয়ে গেলে সাড়ে ৭ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।