ঢাকাFriday , 30 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নদী থেকে জেলের লাশ উদ্ধার

Link Copied!

deadসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকার বেতনা নদী থেকে তোতা মন্ডল (৩৮) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।তোতা তালা উপজেলার পাটকেলঘাটা থানার রথখোলা গ্রামের মৃত প্রিয়নাথ মন্ডলের ছেলে। শুক্রবার বেলা ১১ টার দিকে তোতার লাশটি উদ্ধার করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, প্রতিদিনের মতো আজ ভোরে মাছ ধরতে বেতনা নদীতে নামেন তোতা মন্ডল। এক পর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে গিয়ে তিনি মারা যান। এরপর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।