নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামলীতে গাড়িচাপায় আবু তাহের নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৯টায় শ্যামলীর শিশু মেলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর জানান, তাহের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি বিজিবিতে নায়েক হিসেবে কর্মরত ছিলেন।

