ঢাকাThursday , 29 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা-মেয়ের ওপর এসিড নিক্ষেপকারী গ্রেপ্তার

দৈনিক পাঞ্জেরী
September 29, 2016 10:16 pm
Link Copied!

Arrestচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পলোগ্রাউন্ড বস্তিতে মা ও মেয়ের ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যাওয়া সিএনজি অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার রূপনগর এলাকা থেকে সিএমপি’র কোতোয়ালি থানা পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। তাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ জানান, গত ২৬ সেপ্টেম্বর ভোরে নগরীর পলোগ্রাউন্ড বস্তিতে শেলি আকতার (২২) ও তার মা হোসনে আরা বেগমকে (৫০) এসিড ছুঁড়ে পালিয়ে যায় সিএনজি অটোচালক জাহাঙ্গীর। এর পর থেকেই পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করে। সর্বশেষ পুলিশি অনুসন্ধানে ঢাকার রূপনগর থানা এলাকায় জাহাঙ্গীরের অবস্থান নিশ্চিত করে রূপনগর থানা পুলিশের সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ রাতের মধ্যেই জাহাঙ্গীরকে চট্টগ্রামে নিয়ে আসা হবে বলে পুলিশ জানিয়েছে।