সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে ছনি খাতুন (১০) নামে এক স্কুলছাত্রীর শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নওদা শালুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ছনি খাতুন ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও কৃষ্ণদিয়ার রইচ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে হালকা বৃষ্টির পর কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ছনি খাতুন। বাড়ির উঠানের মধ্যে হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে।

