নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে সেপটিক ট্যাংক পরিস্কার করার সময় বিস্ফোরণে দগ্ধ মাসুম আলী (২৪) মারা গেছেন। বুধবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
মেডিক্যাল প্রতিনিধি জানায়, নিহতের শরীরের বেশিরভাগ পুড়ে যায়। এ কারণেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বুধবার সকালে ধানমন্ডির চার নম্বর রোড়ের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে মাসুমসহ ৬ জন দগ্ধ হলে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।শ্রমিকেরা বাড়ির রিজার্ভ ট্যাংক সংস্কার করছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

