ঢাকাWednesday , 28 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে যুবকের লাশ উদ্ধার

Link Copied!

deadযশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা থেকে সোহাগ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে চৌগাছা উপজেলার পেটভরা গ্রামের একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) এম মসিউর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বুধবার দুপুরে পেটভরা গ্রামের একটি কলাবাগানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।’
তিনি আরো বলেন,  ‘সোহাগকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।’