ঢাকাWednesday , 28 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

Link Copied!

marderকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে লালন হোসেন (২৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়েছে। নিহত লালন উপজেলার পচামাদিয়া গ্রামের তাছেন আলীর ছেলে।
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাকিমপুর ফুটানিবাজারে হামিদুল ইসলামের আড়তে পাট বিক্রয় করতে আসলে আড়তের শ্রমিকরা লালন হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, হামিদুল ইসলামের আড়তে পাট বিক্রয় করতে আসেন লালন। এ সময় পাটের ওজন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শ্রমিক কুদ্দুস ও ভাষান তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় লালনকে প্রথমে দৌলতপুর হাসপাতাল এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে লালনের মৃত্যু হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।