ঢাকাWednesday , 28 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে সড়ক ‍দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

Accidentনিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস-ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার দুল্লা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হযরত আলী জানান, সকাল ৮টার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি বাস মহাসড়কের দুল্লা মনসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান দুর্ঘটনাকবলিত বাস-ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত ও অন্তত ১৫ জন আহত হন। আহতদের মির্জাপুর কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়।