ঢাকাTuesday , 27 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯০ গজ দূর থেকে গোলকিপারের গোল!

Link Copied!

goalস্পোর্টস ডেস্ক : ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হতে বাকি মাত্র দুই মিনিট। এমন সময়ে নিজেদের অর্ধে ফ্রি-কিক পেল এস্কিসেহিরসপর। ২-১ গোলে পিছিয়ে থাকার পর অন্তিম মুহূর্তে ফ্রি-কিক পেলে যা হয়। এস্কিসেহিরসপরের খেলোয়াড়েরা চলে গেলেন প্রতিপক্ষ উমরানিয়েসপরের অর্ধে।
ফ্রি-কিক নিতে এলেন এস্কিসেহিরসপরের গোলকিপার রুড বোফিন। কালক্ষেপণ না করেই অমনি দুর্দান্ত এক দূরপাল্লার শট নিলেন বোফিন। সে এমনই এক শট, একবারে ৯০ গজ দূর থেকে লক্ষ্যভেদ!
উমরানিয়েসপরের গোলকিপার পোস্ট ছেড়ে খানিকটা ওপরে উঠে এসেছিলেন। বল তার মাথার ওপর দিয়ে ঢুকে পড়ে পোষ্টে।
গোলকিপার বোফিনের সেই গোলেই রোববার তুর্কির দ্বিতীয় বিভাগের ম্যাচে উমরানিয়েসপরের সঙ্গে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এস্কিসেহিরসপর।
গোলপোস্টের নিচেও কম যাচ্ছেন না বোফিন। বেলজিয়ান এই গোলকিপার চলতি মৌসুমে এরই মধ্যে তিনটি পেনাল্টি সেভ করেছেন।