ঢাকাSaturday , 8 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ এস আলম পরিবহনের সুপারভাইজার আটক

Link Copied!

Yabaচট্টগ্রাম প্রতিনিধি : দুই হাজার ইয়াবা বড়িসহ এস আলম পরিবহনের আবু সৈয়দ (৪২) নামে এক সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘শনিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ চেকপোস্টে কক্সবাজার থেকে ছেড়ে আসা এস আলম পরিবহনের সুপারভাইজার আবু সৈয়দকে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তার স্বীকারোক্তিতে বাসের টুলবক্স থেকে ২ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সাতকানিয়ার বাসিন্দা আবু সৈয়দ দীর্ঘদিন ধরে এস আলম পরিবহনের সুপারভাইজারের চাকরির পাশাপাশি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’
ওসি আরো বলেন, ‘শনিবার সকাল ৭টার দিকে নতুন ব্রিজ এলাকা থেকে কক্সবাজার ছেড়ে আসা যাত্রী ইনামুল হক প্রকাশ জয় (২০) নামে এক যুবকের শরীর তল্লাশি করে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পৃথক এই দুই ঘটনায় আটক জয় ও আবু সৈয়দের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’