ঢাকাSunday , 25 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যামেরাযুক্ত সানগ্লাস আনল স্ন্যাপচ্যাট

Link Copied!

snapchatপ্রযুক্তি ডেস্ক : মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট তাদের প্রথম গেজেটের ঘোষণা দিল। ক্যামেরাযুক্ত এই গেজেট মূলত একটি সানগ্লাস। ১৩০ ডলারের এই গেজেটের নাম দেয়া হয়েছে স্পেক্ট্যাকেলস।এই সানগ্লাস একটানা ৩০ সেকেন্ড ভিডিও করতে পারে। স্ন্যাপচ্যাটের ঘোষণায় আরো ছিল স্ন্যাপচ্যাট তার নাম বদলে নতুন করে পরিচিত হবে শুধু ‘স্ন্যাপ’ নামে।
স্ন্যাপের স্রষ্টা ২৬ বছর বয়সি ইভান স্পিজেল তাদের প্রতিষ্ঠানের নতুন গ্যাজেট আনার আইডিয়া সম্পর্কে জানান, ‘আমরা আমাদের প্রথম অবকাশে গিয়েছিলাম ক্যালির্ফোনিয়ান ষ্টেট পার্কে। সেখানের বনের ভেতর দিয়ে হাঁটার যে অভিজ্ঞতা, গাছের অপরূপ দৃশ্য দেখার সুযোগ, একেবারেই অভূতপূর্ব। কিন্তু তা ছবি দেখে বোঝা যাবেনা। আসলে অভিজ্ঞতার অভিজ্ঞতা নিতে হলে দরকার ভিন্ন কিছু।’ ‘এবং যখন আমি সেসব ফুটেজ দেখছিলাম, নিজের স্মৃতি মনে পরে গেল নিজের তোলা ফুটেজে।’
এই ক্যামেরা সার্কুলার ফরম্যাটের ভিডিও রেকর্ড করতে সক্ষম যা যেকোনো অ্যাঙ্গেল থেকে দেখা যাবে। মানে আপনি যদি মোবাইলে এই ফুটেজ দেখেন তবে আপনার মোবাইল যে অরিয়েন্টেশনেই থাকুক না কেন, আপনি দেখতে পাবেন। আর সানগ্লাসে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা পুরো একদিন ব্যাকআপ দিতে সক্ষম। সানগ্লাসের সামনে একটি লাইট আছে যেটা ভিডিও রেকর্ড করার সময় জ্বলবে।