ঢাকাSunday , 25 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরেই ম্যানসিটির জয়ে স্বরূপে আগুয়েরো

Link Copied!

mancityস্পোর্টস ডেস্ক : ইনজুরি আর নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ম্যানচেস্টার সিটি শিবিরে ফিরেছেন সার্জিও আগুয়েরো। ফিরেই স্বরূপে আর্জেন্টাইন তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে সোয়ানসি সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোলে করেছেন আগুয়েরো। একই রাতে হালসিটির বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল।
লিবাটিং স্টেডিয়ামে গতকাল রাতে ম্যাচের ৯ মিনিটেই সিটিজেনদের এগিয়ে দেন আগুয়েরো। তবে তাদের এগিয়ে যাওয়ার এ আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র ৪ মিনিট। ম্যাচের ১৩ মিনিটেই লরেন্তের গোলে সমতায় ফেরে সোয়ানসি। আর প্রথমার্ধে ১-১ ব্যবধানে থেকেই বিরতিতে যায় দু’দল।
বিশ্রাম শেষে ম্যাচের ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে ম্যানসিটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আগুয়েরো। তার এ গোলের পর ম্যাচের ৭৭ মিনিটে ম্যানসিটির হয়ে শেষ গোলটি করেন রহিম স্টার্লিং। শেষপর্যন্ত আর গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় সিটিজেনরা।
এদিকে লিভারপুলকে বড় জয় উপহার দিতে জোড়া গোল করেন জেমস মিলনার। হালসিটির বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে অলরেডসদের গোল উৎসবের সূচনা করেন অ্যাডাম লালনা। ৩০ মিনিটের সময় দলের ব্যবধান দিগুণ করেন মিলনার। ম্যাচের ৩৬ মিনিটে লিভারপুলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন সাদিও মানে।
বিশ্রাম শেষে ম্যাচের ৫১ মিনিটে আনফিল্ডে একটি গোলের শোধ দেন হালসিটি তারকা মেইলার। এর এক মিনিট পরেই লিভারপুলের হয়ে আরও একটি গোল করেন ফিলিপ কৌতিনহো। ম্যাচের ৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন মিলনার। শেষপর্যন্ত আর গোল না হওয়ায় ৫-১ গোলের বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।
এ জয়ে ৬ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।