নিজস্ব প্রতিবেদক : মিরপুর শের-ই-বাংলায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দুপুর ২.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা ও বিটিভি।
আবারও মেতে উঠেছে মিরপুর শের-ই-বাংলা। ১১ টাইগারের সঙ্গে মিরপুরে গর্জন দিচ্ছে হাজারো টাইগার! উড়ছে লাল-সবুজের পতাকা। ছয় মাস পর মিরপুরে আবারও আন্তর্জাতিক ম্যাচ। তাই আনন্দ ও উল্লাসের মাত্রা দ্বিগুণ।
স্টেডিয়ামের গ্যালারি এখনও অনেকটা ফাঁকা। মাঠে ঢোকার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা। বাড়তি নিরাপত্তার কারণে স্টেডিয়ামে ধীর গতিতে দর্শকরা প্রবেশ করছে। ধারণা করা হচ্ছে প্রথম ঘন্টার পর কানায়-কানায় পূর্ণ হয়ে যাবে মিরপুরের গ্যালারি।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
একাদশের বাইরে : মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম ও নাসির হোসেন

