ঢাকাFriday , 23 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভবদহে জলাবদ্ধতা সমাধানের দাবি

Link Copied!

manobbondhonনিজস্ব প্রতিবেদক : ভবদহে জলাবদ্ধতা সমাধানের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ ভবদহ জলাবদ্ধতা নিরসন সমন্বয় কমিটি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভবদহ অঞ্চলের পানিবন্দি মানুষের পক্ষে ঢাকায় বসবাসকারী তিনটি উপজেলার মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জলাবদ্ধতা থেকে ভবদহ অঞ্চল বাঁচাতে উদ্যোগ নেওয়া জরুরি। ভবদহ দক্ষিণবঙ্গের মৃত্যু ফাঁদের নাম। কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীনতা দেখাচ্ছে। মানবেতর জীবন যাপন করছেন মানুষ, অথচ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো পদক্ষেপ নিচ্ছে না।
বক্তারা আরো বলেন, আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে এখন পর্যন্ত যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার (আংশিক) প্রায় ১০ লাখ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জলাবদ্ধতার শিকার।
ভবদহ এখন চরম সংকটে। যেকোনো মূল্যে পানি সরিয়ে দিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা। নারী-পুরুষ-শিশুসহ সবার মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক মধুসূদন মণ্ডল, যুগ্ম আহ্বায়ক সুকৃতি মণ্ডল, সদস্যসচিব ব্যবসায়ী জাহিদ মিলন, রাসেল পারভেজ প্রমুখ ছিলেন।