ঢাকাThursday , 22 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওমের বিপরীতে মিম

Link Copied!

mim-o-omনিজস্ব প্রতিবেদক : বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। এবার ওপার বাংলার চিত্রনায়ক ওমের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর তারা ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে সিনেমাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‘দেশা দ্য লিডার’ খ্যাত পরিচালক সৈকত নাসিরের নির্মিতব্য ‘পাষাণ’ শিরোনামের সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বিএফডিসিতে এ সিনেমার টানা শুটিং হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। তবে নায়িকা প্রসঙ্গ এড়িয়ে যান সিনেমাটির পরিচালক সৈকত নাসির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমায় কাকে নায়িকা হিসেবে নেওয়া হবে তা আমি জানি না, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজ ভাই জানেন।’
ওম-মিম ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করবেন বিপাশা কবির, মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে। ভিজ্যুলাইজার প্রযোজিত ‘পাষাণ’ সিনেমার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন নির্মাতা সৈকত নাসির।