ঢাকাThursday , 22 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্পর্কের ইতি টানলেন সিদ্ধার্থ-আলিয়া!

Link Copied!

Alia-Bhatt-Siddharth-Malhotবিনোদন ডেস্ক : স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাট। এরপর থেকে নানা সময় বলিপাড়ায় শোনা গেছে তাদের প্রেমের গুঞ্জন। সেই সম্পর্কের নাকি ইতি টেনেছেন এই জুটি। কী কারণে তারা ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি। শোনা যাচ্ছে, ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ড্রিম ট্যুরের সময় থেকেই নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলা শুরু করেন সিদ্ধার্থ-আলিয়া। এরপর বার বার দেখো সিনেমায় আশানুরূপ সাফল্য না পাওয়ায় ক্যারিয়ারের প্রতি বেশি মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধার্থ।
অন্যদিকে কয়েকটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। যার মধ্যে রয়েছে- শাহরুখ খানের সঙ্গে ডেয়ার জিন্দেগি এবং বরুন ধাওয়ানের সঙ্গে বদ্রিনাথ কি দুলহানিয়া। তিনিও ব্যক্তিগত সম্পর্কের চেয়ে ক্যারিয়ারের প্রতি বেশি নজর দিতে চাইছেন।
তবে তাদের এই ব্রেকআপ সাময়িক বলেও জানা গেছে। পাশাপাশি সম্পর্কে না থাকলেও পরস্পরের ভালো বন্ধু হিসেবেই থাকবেন তারা।