ঢাকাThursday , 22 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতার প্রেক্ষাগৃহে নিপুন-ফেরদৌস

Link Copied!

nipunবিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নিপুন। তিনি বেশ কয়েকটি সিনেমায় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণ করেছে ‘ছেড়ে যাস না’ শিরোনামের সিনেমাটি। এবার এ সিনেমায় ফেরদৌসের সঙ্গে একটি আইটেম গানে নেচেছেন নিপুণ। এ গানের মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গানের তালিকায় নাম লেখালেন তিনি।
সিনেমাটি আগামীকাল ২৩ সেপ্টেম্বর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। ‘প্রেম রসিকা’ শিরোনামের এ গানটি গতকাল ইউটিউবে প্রকাশিত হয়েছে। এর আগে সিনেমাটির ট্রেইলার ইউটিউবে মুক্তি পেয়েছে।
বাংলাদেশের ইমতিয়াজ নেয়ামুল ও ভারতের তপন সাহার পরিচালনায় এ সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন নিপুন ও কলকাতার একজন অভিনেত্রী। বাংলাদেশের ইচ্ছেমতো ও কলকাতার শুভ লগ্ন ফিল্মসের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে।