নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ৩৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ আরো জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯৭ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৯০০ গ্রাম পুরিয়া গাঁজা, ৪০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

