ঢাকাThursday , 22 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

Link Copied!

deadনিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারের ইসলামবাগে একটি ভবন থেকে পড়ে মো. আবির (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইসলামবাগের ৮৫ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মা আয়শা বিবি জানান, সকালে তিনি রান্না করছিলেন। এ সময় আবির ঘরে খেলতে খেলতে খোলা জানালা দিয়ে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর ১২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।আবিরের বাবার নাম রুবেল সরদার। তাদের বাড়ি বরিশাল জেলার মুলাদির টুংচর এলাকায়।আবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া।